সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বিএনপি’র বস্ত্র বিতরন
২৬ বাংলা টিভি 28-Sep-2025 47
কালীগঞ্জে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বিএনপি’র বস্ত্র বিতরন
শাহিনুর রহমান পিন্টু
কালীগঞ্জ,ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে রবিবার সকালে সার্বজনীন কালিবাড়ি পূজা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও কালিগঞ্জ উপজেলা কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুর ইসলাম হামিদ তিনি বলেন, কেউ সংখ্যাগুরু বা সংখ্যলঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশী।
আমরা হিন্দু-মুসলিম এক সাথে দুর্গাপূজা উপভোগ করে থাকি। এই সম্প্রিতির বন্ধন নিয়ে সকলে মিলে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। এ অনুষ্টানে ২’শত জন অসহায় গরীব দুস্থ হিন্দু নারীদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন তিনি। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সার্বজনীন কালীবাড়ি পূজা মন্দিরের সহ-সভাপতি দেবপ্রসাদ মিত্র, কালীগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শশাঙ্ক ছানা, যুগ্ম-সাধারন সম্পাদক শিবপদ বিশ্বাস, উপদেষ্ট সৌমেন দাস সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ।
news@26banglatv.com