Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৩ আসনে বিএনপি মোননিত প্রার্থী রনির সমাবেশ বাবার মত আমিও আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই

২৬ বাংলা টিভি   19-Nov-2025   48

Photo

ঝিনাইদহ-৩ আসনে বিএনপি মোননিত প্রার্থী রনির সমাবেশ বাবার মত আমিও আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কোটচাঁদপুর উপজেলা মডেল প্রাইমারি স্কুলে মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ। সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন, ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। 

কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদ সাজেদুর রহমান পাপ্পু, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী ও পৌর বিএনপির সাধারন সম্পাদ আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাহ উদ্দীন বুলবুল সিডল।

ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমার বাবা এ আসন থেকে চার চার বার নির্বাচিত সংসদ সদস্য। আমি আমার বাবার দেখানো পথে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার বাবা যেমন করে রাস্তা, ব্রীজ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছিলেন, আমিও একইভাবে আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই। 


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত