Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে বিএনপির সমাবেশ ও গণ মিছিল

২৬ বাংলা টিভি   18-Nov-2025   48

Photo

শৈলকুপায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে বিএনপির সমাবেশ ও গণ মিছিল


 শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঝিনাইদহে  সমাবেশ ও মিছিল করেছে বিএনপি । মঙ্গলবার  বিকেলে শৈলকুপা উপজেলার ভাটই বাজার সরকারী ডিগ্রি  কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করে ১৪ নং দুধসর ও ১৫ নং ফুলহরি ইউনিয়ন বিএনপি।  দুধসর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন   বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে বিএনপির  মনোনয়ন প্রত্যাশী  জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড জাকারিয়া মিলন, উপজেলা বিএনপির সহ সভাপতি ও ১৫ নং ফুলহরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তোজাম হোসেনসহ প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি জয়ন্ত  কুমার কুন্ডু বলেন  তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তার এই বার্তা তৃণমূলের জনগণের নিকট পৌঁছে দিতে সকলকে আহ্বান জানান।  নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের হুশিয়ারি দিয়ে বলেন, ২০২৩ সালে তারেক রহমান তার ৩১ দফার মধ্যে সংস্কারের ঘোষণা দিয়েছেন।যা একটি চলমান কাজ।  যাদের পরীক্ষার প্রস্তুতি ভালো না তারাই পরীক্ষা পেছানোর চেষ্টা করছে। কিন্তু এই ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে হুশিয়ারি দিয়ে তিনি বলেন সংস্কারের কথা যারা বলছেন তাদের বলি এই সংস্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আগামী ২৬ সালের ফেব্রুয়ারী মাসেই নির্বাচন হবে। কেও ঠেকাতে পারবে না৷সমাবেশ শেষে স্থানীয় ভাটই বাজারের বাবু জয়ন্ত কুমার কুণ্ডর নেতৃত্বে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা ।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত