Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতি হত্যা, অভিযুক্ত পলাতক

২৬ বাংলা টিভি   18-Nov-2025   53

Photo

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতি হত্যা, অভিযুক্ত পলাতক


জসিম সিদ্দিকী, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া উপজেলায় বিদ্যুতায়িত ফাঁদে বন্যহাতি নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে রাজাপালং ইউনিয়নের খয়রাতি-হরিণমারা মুরতল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ধানচাষি শামসুল আলম নিজের ক্ষেতে ধান রক্ষার উদ্দেশ্যে বেআইনিভাবে বৈদ্যুতিক তার স্থাপন করেন। রাতে খাবারের সন্ধানে আসা বন্যহাতিটি ওই তারে জড়িয়ে মারা যায়। পরে স্থানীয়রা মৃত হাতির দেহ দেখতে পেয়ে বন বিভাগকে জানালে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

উখিয়া রেঞ্জ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হাতির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে বিদ্যুৎ শকের কারণে মৃত্যু ধরা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করবে। দৌছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি বলেন, এটি স্পষ্টভাবে বন্যপ্রাণী হত্যা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু পল্লী বিদ্যুৎ কর্মচারী ঘুষের বিনিময়ে বনাঞ্চলের ভিতরে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করছেন, যা বন্যপ্রাণীর জন্য ঝুঁকি সৃষ্টি করছে। উল্লেখ্য, চলতি বছরে উখিয়া উপজেলায় ইতিমধ্যেই তিনটি বন্যহাতি হত্যা ঘটেছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত