Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় গভীর রাতে বোমা বিস্ফোরণ : এক যুবক গুরুতর আহত

২৬ বাংলা টিভি   18-Nov-2025   35

Photo

শার্শায় গভীর রাতে বোমা বিস্ফোরণ : এক যুবক গুরুতর আহত


স্টাফ রিপোর্টার।। যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে গভীর রাতে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে আনা হয়। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢামেকে রেফার করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে রাত আনুমানিক ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হন বিপ্লব হোসেন। স্থানীয় সূত্র ও ভিকটিমের মা জানান, গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন লোক তাদের বাড়িতে কারো ওপর হামলা চালাতে আসে বলে ধারণা করা হচ্ছে। এ সময় হঠাৎ বোমার বিস্ফোরণ ঘটলে বিপ্লব হোসেন গুরুতরভাবে আহত হন।

বোমা বিস্ফোরণের শব্দে গ্রামবাসী ছুটে এসে বিপ্লবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে  উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা  হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর বিপ্লব হোসেনকে বেলা ১১ টার দিকে  পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।   কর্তব্যরত চিকিৎসক অমিত বিশ্বাস  জানিয়েছেন, রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমাটি কী ধরনের ছিল, এবং কে বা কারা এমন ঘটনার সাথে জড়িত—তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত