Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে কিশোরের আত্মহত্যা মোবাইল ফোনের টাকা না পাওয়ায় অভিমান

২৬ বাংলা টিভি   18-Nov-2025   42

Photo

যশোরে কিশোরের আত্মহত্যা মোবাইল ফোনের টাকা না পাওয়ায় অভিমান


স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের নোঙ্গরপুর গ্রামে মোবাইলে গেম খেলার জন্য টাকা না দেওয়ায় অভিমানে জিহাদ হোসেন (১৯) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ হোসেন নোঙ্গরপুর গ্রামের কামরুল হোসেনের ছেলে। 

পরিবার সূত্র জানিয়েছেন , জিহাদ নিয়মিত মোবাইলে গেম খেলত এবং সে বাবার কাছে মোবাইলের প্যাকেজ কেনার জন্য টাকা দাবি করে। 

আর্থিক অস্বচ্ছলতার কারণে পিতা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে জিহাদ অভিমান করে নিজ ঘরে আড়ার সাথে  গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর জিহাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নামিয়ে নামান । পরে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই নিশ্চিত করেছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছেন।

পারিবারিক অভিমান থেকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত