সারা বাংলা খুলনা যশোর
শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোস প্রকাশ করেছেন কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ ঝিকরগাছার ছেলে জাবির পরিবার
২৬ বাংলা টিভি 17-Nov-2025 45
নিহত শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ জাবির (২২)
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: ২০২৪ সালের জুলাই-আগষ্টের গণ আন্দোলনে জুলাই যোদ্ধাসহ সাধারন মানুষের উপর শেখ হাসিনার নির্দেশে পুলিশের নির্বিচারে গুলি ও প্রায় দেড় হাজার মানুষ নিহতের ঘটনার রায়ে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ে সন্তোস প্রকাশ করেছেন কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ ঝিকরগাছার সন্তান ইমতিয়াজ আহম্মেদ জাবির (২২) এর পিতা মোঃ নওশের আলী। সোমবার সন্ধ্যায় ঝিকরগাছার সন্তান শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবিরের বাবা নওশের আলী সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির রায়ে তিনিসহ বেনাপোলে নিহত শহীদ আব্দুল্লার পিতা আব্দুল জব্বার শহীদদের পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে অপর আসামী রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনকেও একই ভাবে ফাঁসির আদেশ দিতে হবে বলেও তিনি জানান।
জানাগেছে, ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের নওশের আলীর ছেলে ইমতিয়াজ আহম্মেদ জাবির রাজধানীর সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের (১৯ জুলাই শুক্রবার) জুম্মার নামাজ শেষে রাজধানীর বন¯্রেিত পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জাবির। পরে তার সহযোগিরা জাবিরকে প্রথমে মুগদা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার প্রথমদফা সার্জারী করা হয়। পরবর্তীতে জাবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই ভোরে জাবির নিহত হয়। ওইদিন রাতে পুলিশের উপস্থিতিতে তড়িঘড়ি করে শহীদ জাবিরের লাশ দাফন করতে বাধ্য হয় পরিবার।
news@26banglatv.com