Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

চলমান মামলার জমি ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ, চলাচলে আটকা পড়েছে ১৫টি পরিবার

২৬ বাংলা টিভি   17-Nov-2025   61

Photo

চলমান মামলার জমি ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ, চলাচলে আটকা পড়েছে ১৫টি পরিবার


পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে মামলা চলমান থাকা সত্ত্বেও জমি ও এলাকার ১৫ পরিবারের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে বাহারাম আলী নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বানিয়াপট্টি এলাকায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আটোয়ারী উপজেলার রাঁধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের তহিমা খাতুন।

লিখিত বক্তব্যে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ওরফে সাইমুল পঞ্চগড় আদালতে সিভিল মামলা দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় অভিযুক্ত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সাবেক চিকিৎসক বাহারাম আলী স্থানীয় একটি চক্রের সহায়তায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে ইটের বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করেছেন।

তিনি অভিযোগ করে আরো বলেন, ডা. বাহারাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ভূমি দখল করে আসছেন। বাদীপক্ষ বাড়িতে না থাকার সুযোগে তিনি জোর করে দখল নিয়ে নির্মাণকাজ চালাচ্ছেন। এতে ভুক্তভোগী সহ ১৫টি পরিবার আটকা পড়েছেন। 

এপরিস্থিতিতে জমি দখলের অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। একই সাথে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং চলমান মামলার স্থিতি রক্ষার দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এবিষয়ে জানতে চিকিৎসক বাহারাম আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত