Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ

২৬ বাংলা টিভি   17-Nov-2025   53

Photo

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ করেছে ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখা। 

সোমবার (১৭ নভেম্বর) রাতে শহরের কালীবাড়ি চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের দাবি, তারা এই আয়োজন করেছেন আদালতের ঘোষিত রায়ের প্রতি সমর্থন জানাতে।

আয়োজকদের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার পাওয়া তাদের কাছে বড় উপলক্ষ।

ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম বলেন, “এই রায় জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে আরও দৃঢ় করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আমাদের আজকের আয়োজন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আশরাফ আলী সোহান, সংগঠনের মুখপাত্র মানস সরকার উৎস, সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, সংগঠক আনিসুজ্জামান, যুগ্ম সদস্য সচিব শুভ রহমান, সংগঠক মো. সাইফুল্লাহ, জহিরুল ইসলাম শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত