Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

তারুণ্যের উৎসব ২০২৫-এ কেসি কলেজ অপ্রতিরোধ্য!

২৬ বাংলা টিভি   16-Nov-2025   42

Photo

তারুণ্যের উৎসব ২০২৫-এ কেসি কলেজ অপ্রতিরোধ্য!


ঝিনাইদহ (বিশেষ প্রতিনিধি): 

তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর যুক্তির ঝলকে শেষ হলো 'তারুণ্যের উৎসব ২০২৫' উপলক্ষে আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। আর এই মহাযুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঝিনাইদহের ঐতিহ্যবাহী সরকারি কেশব চন্দ্র কলেজ (কেসি কলেজ)!

অন্যদিকে, ফাইনালের মঞ্চে কঠিন লড়াই করেও অল্পের জন্য শিরোপা হাতছাড়া করেছে সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ; তারা হয়েছে এবারের প্রতিযোগিতার দারুণ রানার্স আপ।

শনিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেশব চন্দ্র কলেজের মান্যবর অধ্যক্ষ, প্রফেসর ডঃ মোঃ আবু বক্কর সিদ্দিকী স্যার। তাঁর হাত থেকেই বিজয়ী ও রানার্স আপ দল ট্রফি গ্রহণ করে।

পুরো বিতর্ক অনুষ্ঠানটি সুচারুভাবে মডারেটরের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফজলে রাব্বী। তাঁর সাবলীল সঞ্চালনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিতর্কপ্রেমীদের অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় এবং জেলা শিক্ষা বিভাগের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অন্যতম বিচারক হিসেবে যুক্তির মানদণ্ড বজায় রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন।

এই সফল আয়োজনে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিল ঝিনাইদহ জেলা ডিবেটিং সোসাইটি (জেডডিএস)। এছাড়াও কলেজের ছাত্র প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিতর্ক মঞ্চে যুক্তির এমন জয়জয়কার প্রমাণ করে, ঝিনাইদহের তারুণ্য মেধা ও মননে কতটা শাণিত! কেসি কলেজের এই বিজয় নিঃসন্দেহে জেলার শিক্ষাঙ্গনে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করবে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত