Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

একাধিক হত্যা মামলার আসামি কাজি হেলাল পলাতক, তাঁর অনুপস্থিতিতেই চলছে অবৈধ বিয়ে নিবন্ধন

২৬ বাংলা টিভি   16-Nov-2025   51

Photo

একাধিক হত্যা মামলার আসামি কাজি হেলাল পলাতক, তাঁর অনুপস্থিতিতেই চলছে অবৈধ বিয়ে নিবন্ধন


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

জুলাই–আগস্টে সংঘটিত একাধিক হত্যা মামলার আসামি, নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ সদর উপজেলার অনুমোদিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরেই পলাতক। কিন্তু তাঁর অনুপস্থিতিতে থেমে নেই অফিসের কার্যক্রম। বরং তাঁর নাম ব্যবহার করে ইব্রাহিম ও শাহদত নামে দুই ব্যক্তি অবৈধভাবে বিয়ে নিবন্ধন করে চলেছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।
অভিযুক্ত ইব্রাহিম অভিযোগ স্বীকার করে বলেন, “এইগুলা কোন ঘটনা না। আমরা বিয়ে রেজিস্ট্রি করি—তাই কি হয়েছে?”
অন্যদিকে শাহদত বলেন, “অন্য কাজিরা এভাবেই করে, আমরাও করি।” হেলাল উদ্দিন পলাতক থাকা অবস্থায় কীভাবে বিয়ে নিবন্ধন চলছে—জানতে চাইলে তিনি দাম্ভিক ভঙ্গিতে বলেন, “আমরাই করছি, এতে সমস্যা কী?”
এলাকাবাসীর অভিযোগ, সরকারি অনুমোদিত কাজি পলাতক থাকলেও তাঁর অফিস যেন চালু রয়েছে আগের মতোই। মূল কাজির জায়গায় বসে অন্যরা কাবিননামায় স্বাক্ষর করে বিবাহ নিবন্ধন সম্পন্ন করছেন। এতে এসব দম্পতির বিবাহের আইনি বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
আইন অনুযায়ী এসব কার্যক্রম সম্পূর্ণ বেআইনি।
মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪–এর ধারা ৫ ও ৬ অনুযায়ী, কেবলমাত্র সরকার কর্তৃক অনুমোদিত নিকাহ রেজিস্ট্রারই বিবাহ নিবন্ধন করতে পারবেন। তাঁর স্থানে অন্য কারও স্বাক্ষর বা নথিভুক্তি আইনত অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। ধারা ৭–এ উল্লেখ রয়েছে, অনুমোদনবিহীন ব্যক্তি বিবাহ নিবন্ধনে যুক্ত হলে তাঁর বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।
এলাকাবাসী বলছেন, মূল কাজি পলাতক, আর অন্যরা তাঁর জায়গায় বসে বিয়ে রেজিস্ট্রি করছে—এটা সরাসরি আইন লঙ্ঘন। ভবিষ্যতে এসব দম্পতির সন্তানদের পরিচয়, উত্তরাধিকারসহ নানা আইনি জটিলতা দেখা দিতে পারে।
আইন বিশেষজ্ঞরাও সতর্ক করে বলেন, বিবাহ নিবন্ধন অত্যন্ত সংবেদনশীল বিষয়। অনুমোদিত কাজির স্বাক্ষর ছাড়া কোনো নিকাহনামা বৈধ নয়। এমন অবৈধ নিবন্ধন সমাজে দীর্ঘমেয়াদি জটিলতার সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেন বলেন,এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত