সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে পৌরসভার ৯নং ওয়ার্ডে বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে
২৬ বাংলা টিভি 27-Sep-2025 32
কালীগঞ্জে পৌরসভার ৯নং ওয়ার্ডে বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার ৯নং আড়পাড়া গ্রামে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনসার আলী, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
news@26banglatv.com