সারা বাংলা খুলনা যশোর
ভারতের বিএস এফ কর্তৃক আটককৃত ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
২৬ বাংলা টিভি 15-Nov-2025 47
ভারতের বিএস এফ কর্তৃক আটককৃত ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
স্টাফ রিপোর্টার।। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ) বিকাল ৫টা ২০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)'র রঘুনাথপুর বিওপি ও ভারতের পেট্রাপোল ক্যাম্পের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মোঃ মিজানুর রহমান এবং ভারতের ৫ বিএসএফ ব্যাটালিয়নের এসি প্রবীণচান্দ এর নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের জয়ন্তীপুর এলাকা থেকে আটক ১৫ জন বাংলাদেশি নাগরিককে নথিপত্রসহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতদের হচ্ছেন,
মোঃ আব্দুল হান্নান (৬০), মোঃ হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), মোঃ হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), মোঃ বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪), মোঃ তাইজুল ইসলাম (৪৩), মোসাঃ নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), মোঃ আমিনুর রহমান (৫৬) এবং মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯)। তারা খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছন , এসব ব্যক্তিরা গত তিন থেকে চার বছর ধরে ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরে রঘুনাথপুর বিওপি কর্তৃক নথিপত্র যাচাই-বাছাই শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
news@26banglatv.com