Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

রায় ঘোষণার দিন কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই নির্বাচনে এক লাখ সেনাবাহিনী মাঠে থাকবে-পটুয়াখালীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

২৬ বাংলা টিভি   15-Nov-2025   72

Photo

রায় ঘোষণার দিন কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই নির্বাচনে এক লাখ সেনাবাহিনী মাঠে থাকবে-পটুয়াখালীতে স্বরাষ্ট্র উপদেষ্টা


মুফতী সালাহউদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

স্বরাষ্ট উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হবে এবং নির্বাচনে এক লাখ সেনাবাহিনী মাঠে থাকবে। এছাড়া দেড় লাখ পুলিশ থাকবে, ৩৫ হাজার বিজিবি থাকবে এবং সঙ্গে নেভি, কোস্টগার্ডও থাকবে। অতএব, নির্বাচনে কোনো সমস্যা হবে না। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালীতে সফলকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, ‘১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম। এ জন্য আইন-শৃঙ্খলাবাহিনী যা যা প্রস্তুতি নেওয়ার তা নিয়েছে। এটার জন্য কোনো শঙ্কা নেই, কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই এবং কোনো চ্যালেঞ্জিং নেই। আমরা যার যার দায়িত্ব ভালোভাবে করতে পারবো’।

তিনি বলেন, ‘ফেব্রæয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে যা যা প্রস্তুতি নেওয়ার আমরা তা নিয়েছি এবং প্রশিক্ষণ চলছে। তিনি বলেন, ‘নির্বাচন নির্ভর করে জনগণের উপর। জনগণ নির্বাচনমুখি হয়ে গেলে কোনোবিছু তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না। তিনি আরও বলেন, ‘নির্বাচনে আরেকটি ফেক্টর হচ্ছে রাজনৈতিক দলগুলো। তারা যখন নির্বাচনমুখি হয়ে যাবে তখন আর কোনো সমস্যা থাকে না। আমার মনে হয় তারা নির্বাচনমুখি হয়ে গেছে এবং অনেক দল ইতোমধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করে ফেলেছে।

তিনি বলেন, ‘পটুয়াখালীতে ৭/৮ বছর আগে একবার এসেছিলাম। আজ থেকে ৬০/৬৫ বছর আগে। সেই সময়ের কোনোকিছু আজ মনে নেই। আজকের পটুয়াখালী শহরটি দেখতে অনেক সুন্দর, এবং নিকেনক্লিন। আমার কাছে শহরটি ভালো লেগেছে। এজন্য পটুয়াখালীবাসীকে ধন্যবাদ জানাই।  এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস ও কোস্টগার্ড বেইজ পরিদর্শন করেন।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত