Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২৬ বাংলা টিভি   15-Nov-2025   59

Photo

নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে  ডুবে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশু সম্পর্কে  খালাত ও মামাত

ভাই- বোন।

শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এই দুই শিশু মারা যায়।

 দুই শিশু হচ্ছে— উপজেলার কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাৎ ওরফে চাঁদ (৭) এবং একই উপজেলার শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)।

  

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল শুক্রবার আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালিয়ান গ্রামের বাসিন্দা গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ। মারা যাওয়া শিশু শাহাদাতের বাবা ফেরদৌস মিয়া প্রয়াত বিএনপি নেতা মোহাম্মদ তমজিদের ভাই।

শোকে ভারাক্রান্ত এই পরিবারটির বাড়িতে স্বজনের আসেন গতকাল। এই অবস্থার মধ্যে আজ দুপুরের দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে যায়। এক পর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা আরেক শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত