Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

২৬ বাংলা টিভি   15-Nov-2025   48

Photo

যশোরে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা


স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মথুরাপুর দক্ষিণপাড়ায় আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রওশনআরা বেগম (৫৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার(১৫নভেম্বর ) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত  রওশনআরা বেগম কচুয়া গ্রামের মো. ইয়াছিন মোল্যার কন্যা। তিনি স্বামীসহ বর্তমানে মথুরাপুর দক্ষিণপাড়ায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,  শনিবার ভোররাতে নিজ বাড়ির কাছে মো. লুৎফর রহমান সরুর জমির পাশের একটি আমগাছে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন রওশনআরা বেগম। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, রওশনআরা বেগম দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। ‘জ্বীনের আছর’ আছে বলেও তার পরিবার মনে করতেন। তাদের মতে মানসিক অস্থিরতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। 

আপনার কোতোয়ালি থানা অপমৃত্যু মামলা হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত