Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

২৬ বাংলা টিভি   15-Nov-2025   50

Photo

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে আইনজীবী এস এম মসিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক এন এম শাহজালাল, বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাবলু, রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাড. আলাউদ্দিন আল আজাদ, কমিউনিষ্ট পার্টির সভাপতি স্বপন কুমার বাগচী, বাসদ সভাপতি এ্যাড. আসাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল এবং চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে মানুষ। তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানান


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত