Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

২৬ বাংলা টিভি   15-Nov-2025   52

Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ:

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জিয়ারুল ইসলাম ও হুমায়ন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে জিয়ারুলের সমর্থক বাটুল বিশ্বাসের সাথে হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার বিরোধ হয়। শনিবার সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। 

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

এরই জের ধরে শনিবার সকালে জিয়ারুলের সমর্থক প্রবাসী মাহাব্বুল হোসেন মাঠ থেকে বাড়ি ফেরার পথে হুমায়নের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কুপিয়ে আহত করায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাহাব্বুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী স্বজন ও এলাকাবাসীর।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত