Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে সন্তানের গায়ের রং সাদা হওয়াতে স্ত্রীকে ডিভোর্স দিলেন স্বামী.

২৬ বাংলা টিভি   14-Nov-2025   60

Photo

যশোরে সন্তানের গায়ের রং সাদা হওয়াতে স্ত্রীকে ডিভোর্স দিলেন স্বামী.


স্টাফ রিপোর্টার যশোর: বাচ্চা জন্মের পর স্ত্রীকে বলে এটা আমার সন্তান নয়। আমার সন্তান বিদেশীদের মত হবে কেন? 

এই ছোট্ট মেয়েটিকে পৃথিবীতে এনেছেন তার মা । কিন্তু গায়ের রং বিদেশিদের মতো হওয়ার বাবার স্বীকৃতি পায়নি ছোট ফুটফুটে শিশুটি । গায়ের রঙের সন্দেহের কারণে স্ত্রীকে তালাক দেন তার স্বামী মোজাফফার হক।

ফেলে যান নিজের রক্তের সন্তানকে । চলে যান প্রবাসে । খোঁজ খবর নেয়নি স্ত্রী সন্তানের।

যে ঘরে বাবা মেয়ের হাসি থাকার কথা ছিল ,সেখানে আজ রয়ে গেছে শুধুই ক্ষোভ আর কান্নার এক প্রতিধ্বনি।এমন এক ঘটনা ঘটেছে যশোরে।

 যশোর সদরের  বাউলিয়া গ্রামের মোজাফফর হোসেনের সাথে ২০২০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় জেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। এরপর ২০২২ সালের ১৩ ই নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা শিশু আফিয়া। তিন বছরের বেশ দুরন্ত । তবে বাবার কথা জিজ্ঞেস করলেন যে চুপ থাকে। এই ছোট্ট শিশুটিকে নিয়ে মা একাই লড়াই করছে । চিকিৎসকেরা বলছেন অ্যালবিনেজম নামক রোগের কারণে এমনটা ঘটেছে শিশুটির ক্ষেত্রে। যার চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। এটা একটা রোগ। চিরকাল ব্যাপী ধরে চলার মতন রোগ । এটার ট্রিটমেন্ট  এখন পর্যন্ত কোন আবিষ্কার হয়নি ।

ঘটনাটি জানার পর মনিরা ও আফিয়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। 

আমরা আধুনিক যুগে বাস করার পরও এখনও কুসংস্কার নিয়ে বসে আছি, বাবা তো আমার সন্তান নয় বলে ছেড়ে চলে যেতে পারলো, মা সন্তান যেমনই হোক কানা খুড়া কালো সাদা ঠিকই পাশে থাকে কারন মা তো মা ই।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত