Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

২৬ বাংলা টিভি   14-Nov-2025   56

Photo

নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


প্রতিনিধি, নড়াইল: 

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) হত্যা মামলার প্রধান আসামি রহমান খাঁকে (৫২) খুলনা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রহমান খাঁ শুক্তগ্রামের ছানোয়ার খানের ছেলে। 

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান চালিয়ে রহমান খাঁকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ মামলার ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে (৫৬) আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মাসুদ রানা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হলো।  

নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইলের বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামে দত্তমোড়ের বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন তার ভাই মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান। পূর্বশত্রæতা ও মাদক বেচাকেনায় বাধা দেয়ায় মাসুদ রানাকে হত্যা করা হয়। মাসুদের মাথায় কোপসহ বুক, হাত ও পায়ে আঘাতের চিহৃ ছিল। মাসুদ শুক্তগ্রামের সবর শেখের ছেলে। 

এ ঘটনায় নিহতের ভাই মাসুম শেখ বাদী হয়ে রহমান খাঁসহ ১৪ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত