Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও পরিচিতি সভা

২৬ বাংলা টিভি   27-Sep-2025   28

Photo

ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও পরিচিতি সভা


ঝিনাইদহ প্রতিনিধি।


ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে শহরের পার্কপাড়াস্থ সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহরের আহার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে পরিচিতি সভার আয়োজন করা হয়।
 

আমাসুফ জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আবু সিনা, ফরিদুল ইসলাম কুদ্দস, সামসুল আলম, সাঈদ হাসান, সাইফুল হক সিরাজী, রুহুল কুদ্দুস, মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুর রহমান সালাফী এবং ব্যারিস্টার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাসুম জামান।
 

সভায় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শুরু থেকেই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে আসছে। আগামীতেও সংগঠনটি আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত