Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

গভীর রাতে কটিয়াদীতে আ.লীগের মশাল মিছিল, আটক ১

২৬ বাংলা টিভি   13-Nov-2025   65

Photo

গভীর রাতে কটিয়াদীতে আ.লীগের মশাল মিছিল, আটক ১


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ঢাকা লকডাউনের সমর্থনে গভীর রাতে কিশোরগঞ্জে কটিয়াদীতে কার্যকর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে মো. কালা মিয়া (৫০) নামের এক ওয়ার্ড আ'লীগের সদস্যকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত . কালা মিয়া লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।  তিনি ৭ নং ওয়ার্ড আ'লীগের সদস্য।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার লোহাজুরী ইউনিয়নে এই মশাল মিছিল করে তারা৷ এতে বেশকিছু আওয়ামী লীগের সমর্থক অংশ নিয়ে নানান স্লোগান দেন৷ পরে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিভিন্ন আইডিতে পোস্ট করেন তাঁরা।

খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাতেই মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কালা মিয়াকে আটক করে পুলিশ।

কটিয়াদী মডেল থানার এসআই সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই মশাল মিছিলে অংশগ্রহণকারী একজনকে আটক করেছে৷ এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে৷ আটক ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷ 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত