সারা বাংলা খুলনা ঝিনাইদহ
সমকাল ভলিবল দল চ্যাম্পিয়ন কালীগঞ্জে ৪ দলের ভলিবল টুনামেন্ট- ২০২৫
২৬ বাংলা টিভি 13-Nov-2025 59
সমকাল ভলিবল দল চ্যাম্পিয়ন কালীগঞ্জে ৪ দলের ভলিবল টুনামেন্ট- ২০২৫
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে চার দলের ভলিবল টুনামেন্টে ” সমকাল ভলিবল দল” চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভ’ষণ বিদ্যালয় মাঠে ফাইনালে সমকাল ভলিবল দল ৩ - ২ সেটের ব্যাবধানে ”ফোর জি ফ্যাশন” ভলিবল দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাবেক সহ-সভাপতি বাবু অজিত ভট্টাচার্ষ্য। উল্লেখ্য, একই টুনামেন্টে গত বছর ২০২৪ সালেও সমকাল ভলিবল দল চ্যাম্য়িন হয়েছিল।

বন্ধু মহলের আয়োজনে এবারও চার দলের অংশ গ্রহনে বুধবার দিনব্যাপি অনুষ্টিত ভলিবল টুনামেন্ট। দুপুরে খেলার ১ম রাউন্ডে কালীগঞ্জ ভলিবল দলকে ২ - ১ সেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সমকাল ভলিবল দল। এরপর বিকালে ফাইনাল ম্যাচে ফোর জি ফ্যাশন ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সমকাল দল ।

খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল, সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন, আয়োজক কমিটির প্রধান কামরুজ্জামান রাজু ও গোলাম সাকলাইন মুরাদসহ অন্নান্য কর্মকর্তাগন।
news@26banglatv.com