Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর হাসপাতাল এখন চোরের আখড়ায় পরিণত হয়েছে আটক হয়েছে আরো দুই মহিলা চোর

২৬ বাংলা টিভি   12-Nov-2025   61

Photo

যশোর হাসপাতাল এখন চোরের আখড়ায় পরিণত হয়েছে আটক হয়েছে আরো দুই মহিলা চোর


স্টাফ রিপোর্টার।। যশোর ২৫০ শয্যা হাসপাতালে  আজ বুধবার আরো দু মহিলা চোর নাটক হয়েছে। তাদের কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। 

আটককৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার রূপদিয়া চাউলিয়া গ্রামের আব্দুর রশিদের ভাড়াটিয়া অটো চালক রায়হানের স্ত্রী তানিয়া (২২) ও তার বোন, আলামিনের স্ত্রী বন্যা  (১৯)। ১৫ দিনের মধ্যে এ হাসপাতাল থেকে ৫ জন মহিলা চোর আটক হল। তাদের সকলের বসবাস সদর উপজেলার রূপদিয়া এই দেখো ও চাউলিয়া গ্রামে। রূপদিয়া চাউলিয়া গ্রাম এখন মহিলা চোরের অভয়ারাহৃে  আপনি পরিণত হয়েছে। 

হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য মোঃ সোহেল রানা জানিয়েছেন,

 বেলা ১১ টার দিকে  ভুক্তভোগী যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের হোসেন আলীর স্ত্রী তমা খানম হাসপাতালের বহির্বিভাগে ৬ নম্বর চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিতে যান। এ সময়  রোগীর ভীড়ের ভিতরে তানিয়া তার ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলে ২ হাজার ৫শ টাকা তুলে নেয়। তখন পাশে দাঁড়িয়ে থাকা একই উপজেলার সালতা গ্রামের রাকিব নামে এক যুবক দেখে চিৎকার করে ওঠেেন। তখন তমা খানম ওই চোর  তানিয়া ও তার সহযোগী বোন বন্যাকে হাতেনাতে আটক করে হাসপাতাল পুলিশকে সংবাদ দেন। এ সময় পুলিশ সোহেল রানা এসে তাকে আটক করে এবং কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

হাসপাতালের একই জায়গা থেকে গত সপ্তাহে রোগীর সোনার চেইন ও টাকা ছিনতাই করার সময় ঝর্ণা ও জুলেখা নামে দু চোর আটক হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়। বর্তমানে তারাও  যশোর সদরের রুপদিয়ায় ভাড়া বাড়িতে বসবাস করে। রূপদিয়ার আরেক চোর মহিলাকে গত সপ্তাহে হাসপাতালে পুলিশ আটক করেছিল।

তারা হচ্ছে, রুপদিয়া হাই তেলপাম্প  এলাকার মহিদুলের স্ত্রী ঝর্ণা(২৮) ও তর সহযোগী  একই এলাকার মন্টুর স্ত্রী জুলেখা বেগম (২৩)। তাদের পূর্ব বাড়ি পাবনা সদর উপজেলায়। তারা রুপদিয়া এলাকায় তারা বসবাস করে। 

যশোর সদর উপজেলার রাধানগর গ্রামের রাকিবের স্ত্রী ঝর্ণা বেগম ও মহিদুল ইসলামের স্ত্রী আছিয়া বেগম  রোববার বেলা ১১ টার দিকে   যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় চিকিৎসকের ৬ নম্বর চেম্বারের সামনে উপস্থিত হলে  রোগীর ভীড়ের রূমের  ভেতর ঝর্না (২৮) আছিয়ার পুত্রবধূ লাবনীর গলার চেইন  ছেড়ে নেয়। এসময় আছিয়া বেগম চোরের হাতে চেইনসহ ঝর্ণাকে ধরে ফেলেন। এরপর নিজেই ধরে হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যকে সোহেল রানাকে খবর দিলে  পুলিশ ঝর্ণা ও তার সহযোগী জুলেখাকে আটক করে কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময়  আরো একজন মহিলা রোগী এসে পুলিশকে জানায় ডাক্তার দেখাতে এসে তার ও ৪ হাজার ৩৫০ টাকা চুরি হয়ে গেছে। এর এক সপ্তাহ আগে  রূপদিয়া এলাকার অপর এক মহিলা চোর এরোগীর কাছ থেকে টাকা ছিনতাই করার সময় পুলিশের হাতে আটক হয়েছিল।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত