সারা বাংলা খুলনা মাগুরা
শালিখায় কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য রেডিও এবং ক্যাসেট প্লেয়ার
২৬ বাংলা টিভি 12-Nov-2025 65
শালিখায় কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য রেডিও এবং ক্যাসেট প্লেয়ার
শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরাঃ একসময় ক্যাসেট প্লেয়ার ও রেডিও ছিল গান,নাটক,কৌতুক,যাত্রা সহ বিভিন্ন খবরের তথ্য জানার প্রধান উৎস এবং সামাজিক যোগাযোগের মাধ্যম৷ কিন্তু স্মার্টফোন ও ইন্টারনেট-এর সহজলভ্যতার কারণে ক্যাসেট প্লেয়ার ও রেডিওর ব্যবহার নেই বললেই চলে। ক্যাসেট প্লেয়ার ও রেডিও ছিল একটা সময় শহর কিংবা গ্রামে খুবই জনপ্রিয়। আধুনিকতার ছোঁয়া হলেও বর্তমানে কালের বিবর্তনে হারিয়ে গেছে যন্ত্র দুটি। অনেকের বাসায় ক্যাসেট প্লেয়ার ও রেডিও থাকলেও এখন আর কেউ যন্ত্রদুটি দিয়ে গান কিংবা অনুষ্ঠান শোনেন না। আগে মানুষ রেডিওর মাধ্যমে বিনোদন, সংবাদ সবকিছুই জানতো৷ আর ক্যাসেট প্লেয়ারের মাধ্যমে জারি,সারি,আধুনিক,ছায়াছবি,নাটক,কৌতুক ও যাত্রা সহ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান শুনতো৷ কিন্তু টেলিভিশন আবিস্কারের পর আস্তে আস্তে শহর এলাকায় ক্যাসেট প্লেয়ার ও রেডিওর ব্যবহার কমতে থাকলেও গ্রামে তার ব্যবহার কমেনি। কিন্তু আজ সময়ের ব্যাপ্তিকালে ক্যাসেট প্লেয়ার ও রেডিও একবারেই বিলুপ্ত হয়েগেছে।
রেডিওতে শুধু শোনার ব্যবস্থা থাকার কারণে তার গুরুত্বও বেশ ছিলো। এক কথায় বলতে গেলে তথ্য জানার জন্যে সকলেই কান পেতে থাকতো গ্রামের ঘরে ঘরে ছিলো রেডিও। আর গান ও নাটক এবং কৌতুক শুনার জন্য ক্যাসেট প্লেয়ার৷
এছাড়াও সরকারি উন্নয়ন, পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, আবহাওয়াসহ চলমান বিভিন্ন তথ্যবহুল সংবাদ জানার ও বিনোদনমূলক বিভিন্ন গান শোনার একমাত্র মাধ্যমই ছিলো ক্যাসেট প্লেয়ার ও রেডিও। বিভিন্ন সময় বিভিন্ন পট-পরিবর্তনে তথ্য সরবরাহের কাজ করেছে এদুটি যন্ত্র।
শালিখা উপজেলার শলই গ্রামের ৮০ বছর বয়সী বিশ্বজিৎ বিশ্বাসের সাথে কথা হয়৷ তিনি বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের গ্রামের এক বাড়িতে রেডিও ছিল। সেখানে সন্ধ্যার পরই আমরা বসে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন গান, নাটক, পালা ও খবর শুনতাম। আর ক্যাসেট প্লেয়ার দিয়ে গান শুনতাম৷ তিনি আরো বলেন, গেল কয়েক বছর ধরে মোবাইল, টেলিভিশন এর কারনে হারিয়ে গেছে ক্যাসেট প্লেয়ার ও রেডিও। এখন এই দুটি যন্ত্রের কথা মনে পরে না।
উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলে প্রধান শিক্ষক আলী আহসান বলেন, খবরের জন্য একসময় বিবিসি বাংলা রেডিও ছিল অসংখ্য মানুষের ভরসার নাম। সকাল, সন্ধ্যা ও রাতে রেডিও নিয়ে বসে থাকত মানুষ। প্রত্যেকটা চায়ের দোকানে ও কিছু কিছু বাড়ীতে ক্যাসেট প্লেয়ার বাজতো৷ এখন আর সেই দিনগুলি নেই টিভি আর মোবাইল এসে সব হারিয়েগে৷
চায়ের দোকানদার জিন্নাত আলী বিশ্বাস বলেন, একসময় ক্যাসেট প্লেয়ার ও রেডিও ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। দেশের গান, সংবাদ, বিনোদন, চিঠির প্রাপ্তি শিকার এর মাধ্যমে শৈশবের রঙিন ও মধুর সময় গুলো কেটেছে ক্যাসেট প্লেয়ার ও রেডিওর সাথে। বিশেষ করে রেডিও শোনার মাধ্যমে অনেক কিছু জেনেছি। বর্তমান মানুষের জীবন ধারায় পরিবর্তন এসেছে। ক্যাসেট ও রেডিও আর এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ নয়। মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েছে এখন টিভি আর মোবাইল ফোন। ক্যাসেট প্লেয়ার ও রেডিও হারিয়ে ফেলেছে তার সেই পুরনো ঐতিহ্য।
news@26banglatv.com