Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী-লীগের দুই নেতা গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   11-Nov-2025   80

Photo

কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী-লীগের দুই নেতা গ্রেপ্তার


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : 

ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১০ নভেম্বর)  রাত নয়টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা বাজার এবং বালারহাট বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও নাওডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে নাজমুল কবির পিয়াস (২৮) এবং একই ইউনিয়নের ৮নং কুরুষা ফেরুষা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুরুষা ফেরুষা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জগলুল হায়দার (৫৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০/০১/২০২৫ ইং তারিখের ফুলবাড়ী থানার ১৯ নং মামলায় ওই দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে। 


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত