Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় জামায়াতে যোগদান করা আ’লীগ সন্ত্রাসী মেম্বার হত্যা মামলার আসামী আত্মগোপনে

২৬ বাংলা টিভি   11-Nov-2025   58

Photo

ঝিকরগাছায় জামায়াতে যোগদান করা আ’লীগ সন্ত্রাসী মেম্বার হত্যা মামলার আসামী আত্মগোপনে


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় সম্প্রতি জামায়াতে যোগদান করা আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী ফয়সাল মাহমুদ গা ঢাকা দিয়েছে। সে বাঁকড়া ইউনিয়নের দিগদানা ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৪নং আসামী। এছাড়া সন্ত্রাসী ফয়সাল মাহমুদের বিরুদ্ধে গত ১৬বছরে সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। ৫আগস্ট পরবর্তী ফয়সাল মাহমুদ খোলস পাল্টানোর চেষ্টা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর দিগদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফয়সাল মাহমুদসহ তার সাঙ্গপাঙ্গরা বাঁকড়া ইউনিয়ন জামায়াতে যোগদান করে। পরে বাঁকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল খালেক তাদের গলাই ফুলের মালাদিয়ে বরণ করে নেন। য়সাল মাহমুদের মত একজন সন্ত্রাসী, হত্যা মামলার আসামীকে জামায়াতে যোগদান করানোর ঘটনা বাঁকড়া এলাকার মানুষ ফুঁেস উঠে। জামায়াতের সংগঠনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মূখে ঘটনার পর থেকে ফয়সাল মাহমুদ আত্মগোপনে রয়েছে। জানতে চাইলে বাঁকড়া মাঠুয়াপাড়া গ্রামের বাসিন্দা ইমদাদুল হক ইমদা জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ফয়সাল মাহামুদের মত বিপদজনক সন্ত্রাসী। এসব সন্ত্রাসীকে দলে নিলে সেই দলের নেতাকর্মীরাই হুমকির মুখে পড়বে। হত্যাকান্ডের শিকার ইউপি সদস্য সিদ্দিক হোসেনের ছেলে তরিকুল ইসলাম বলেন, ফয়সাল মাহমুদসহ ৮জন স্থানীয় সন্ত্রাসী তার বাবাকে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর নৃশংসভাবে হত্যা করে। সেই সন্ত্রাসীকে একটি রাজনৈতিক দলের নেতারা অবগত থাকার পরও নিজ দলে যোগদান করানো দুঃখজনক বলেও মনে করেন তিনি। সন্ত্রাসী ফয়সাল মাহামুদ উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা গ্রামের রহমত আলীর ছেলে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ফয়সাল মাহামুদের মত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি বাঁকড়া এলাকার সাধারন ভোটারদের। 


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত