Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে চুরি হওয়া ইজিবাইকসহ চোরচক্রের ৫ সদস্য আটক

২৬ বাংলা টিভি   10-Nov-2025   50

Photo

মহেশপুরে চুরি হওয়া ইজিবাইকসহ চোরচক্রের ৫ সদস্য আটক


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন সময় সংঘটিত চুরির সঙ্গে জড়িত একটি চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। 

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চুরি হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের আতিয়ার রহমানের বাড়ির উঠান থেকে গত ৩১ অক্টোবর রাতে তার ইজিবাইকটি চুরি হয়। ইজিবাইকটির মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

ভুক্তভোগী আতিয়ার রহমান জানান, সেদিন রাতে তিনি তার কলাপাতা রঙের ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন বাইকটি নেই। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির পর জানতে পারেন, চোরচক্রটি ইজিবাইকটি কোটচাঁদপুরের বলরামপুর গ্রামের ইউসুফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেছে।

খবর পেয়ে তিনি এলাকাবাসীসহ কোটচাঁদপুরের আখ সেন্টারের সামনে একটি গ্যারেজে গিয়ে রঙ ও বডি পরিবর্তনের কাজ চলমান অবস্থায় ইজিবাইকটি দেখতে পান। পরে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের ইউসুফ আলী, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জুয়েল রানা, মহেশপুর উপজেলার মাইল বাড়িয়া গ্রামের দুখু মিয়া ও আসমাউলসহ চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় ওসি নজরুল ইসলাম  জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকায় ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে বিক্রি করত।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত