Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ দোকান ভস্মীভূত, ব্যবসায়ীর মৃত্যু

২৬ বাংলা টিভি   10-Nov-2025   59

Photo

উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ দোকান ভস্মীভূত, ব্যবসায়ীর মৃত্যু


জসিম সিদ্দিকী, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান ও ২টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় মোহাম্মদ আলী (৫৭) নামের এক ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কাঁচা বাজার সড়কের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসসহ রামু, কক্সবাজার ও টেকনাফের মোট ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের এক সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে যাচাই করা হবে।

উখিয়া ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। নিহত ব্যবসায়ীর পরিবারকে আর্থিক সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত