Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কুমিল্লা

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা সেই নেতাকে শোকজ

২৬ বাংলা টিভি   10-Nov-2025   57

Photo

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা সেই নেতাকে শোকজ


কুমিল্লা প্রতিনিধিঃ

নিজ ভাষণে শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিণী’ বলে উল্লেখ করায় কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি।

নোটিশে দলের মধ্যে নেতিবাচক প্রভাব এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

সোমবার (১০ নভেম্বর) এ নোটিশ পাঠানো হয়েছে বলে জেলা বিএনপির কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গত ৭ নভেম্বর তিতাস উপজেলার গাজীপুরে তিতাস ভবনে  বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম একটি বক্তব্য রাখেন। ১১ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘জিয়াউর রহমানের অর্ধাঙ্গিণী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি’। তখন সাংবাদিকদেরকে ভিডিও বন্ধ করার জন্য বলেন উপস্থিত নেতৃবৃন্দ।  

এ বিষয়ে মেহেদি হাসান সেলিম তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে লিখেছেন, প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ, সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের তিতাস ভবনে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত

আলোচনা সভায় স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম। তখন ভুলক্রমে বক্তব্যের শেষ পর্যায়ে আমি অন্য একটি নাম উল্লেখ করি। সাথে সাথে ভুল বুঝতে পেরে উপস্থিত নেতৃবৃন্দের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। এটি ছিল একটি স্লিপ অব টাং এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত