Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনা রূপসা নদীতে নিখোঁজ মিঠুর সন্ধানে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের অভিযান

২৬ বাংলা টিভি   10-Nov-2025   66

Photo

খুলনা রূপসা নদীতে নিখোঁজ মিঠুর সন্ধানে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের অভিযান


খুলনা প্রতিনিধিঃ

রাতভর তল্লাশি অভিযান চালিয়েও রূপসা ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মহিদুল হক মিঠুর সন্ধান মেলেনি। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নিখোঁজ মিঠু রূপসা উপজেলার তালিমপুর গ্রামের মৃত মাহমুদুল ইসলামের ছেলে। খুলনা মহানগরীর সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে এডমিন অফিসার পদে চাকরি করতেন।

রবিবার রাতে অফিস করে বাসায় ফিরছিলেন মহিদুল হক মিঠু। রাত ১১টার দিকে রূপসাঘাট পার হওয়ার সময় পূর্ব প্রান্তে ট্রলার ভেড়ানোর সময় ট্রলার মাঝি খুব স্পিডে চালিয়ে এসে আকস্মিক মোড় নেয়। এতে ঝোক সামলাতে না পেরে কয়েকজন যাত্রী পানিতে পড়ে যায়। যাত্রীদের অনেকেই নদী থেকে উঠতে পারলেও মিঠু তলিয়ে যায়। খবর পেয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড ফাঁড়ি পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী রাতভর তল্লাশি অভিযান চালায়। সকাল ৭টা থেকে যুক্ত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দলের তল্লাশি অভিযান।

খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার শফিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের টিম এই তল্লাশি অভিযান চালাচ্ছে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত