সারা বাংলা খুলনা যশোর
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ২০ লক্ষাধিক টাকার স্বর্ণেরবার উদ্ধার : আটক ১
২৬ বাংলা টিভি 10-Nov-2025 48
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ২০ লক্ষাধিক টাকার স্বর্ণেরবার উদ্ধার : আটক ১
স্টাফ রিপোর্টার।। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর হতে ১ জন আসামীসহ ১১৮.৭৫ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ সময় বিজিবি একজনকে আটক করে। সামনের বার গুলো আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকানো ছিল। ৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয়।
আটককৃত শফিকুল ইসলাম সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের আব্দুর রশিদের পুত্র। বিজিবি সূত্র জানিয়েছেন, সে ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। আটককৃত স্বর্ণের মূল্য ২০ লক্ষ ৫৪ হাজার ২৫৬ টাকা ও ১টি মোবাইল করা হয়। তার মূল্য ২০ হাজার টাকা। সর্বমোট সিজার মূল্য ২০ লক্ষ ৭৫ হাজার ৮ টাকা।
আটককৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানিয়েছেন, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটকে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
news@26banglatv.com