Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা: স্বামী ও ননদের যাবজ্জীবন

২৬ বাংলা টিভি   10-Nov-2025   52

Photo

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা: স্বামী ও ননদের যাবজ্জীবন


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের রায়গঞ্জে জিয়াছমিন খাতুন নামের এক গৃহবধূ হত্যার দায়ে স্বামী ও ননদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান, মামলার মোট আসামি ছিলেন ছয়জন। এর মধ্যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর চারজনকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন—রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের শুকুর আলী প্রামাণিকের ছেলে দোলন হোসেন প্রামাণিক এবং তার মেয়ে সুজনী খাতুন। খালাসপ্রাপ্তরা হলেন—আবুল কালাম, আব্দুল হামিদ, আন্তাহার আলী ও রমেছা বেগম।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে একই গ্রামের দোলন হোসেন প্রামাণিকের সঙ্গে জিয়াছমিন খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। কিন্তু সংসারে সুখ ছিল না—পারিবারিক কলহ আর নির্যাতনের কারণে প্রায়ই অশান্তি হতো। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিশও বসেছিল।
অবশেষে ২০১৯ সালের ১৩ জুন পারিবারিক বিরোধের জেরে জিয়াছমিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হাজী ইউছুব আলী প্রামাণিক সাতজনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ আদালত দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত পেয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত