Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

২৬ বাংলা টিভি   09-Nov-2025   62

Photo

সিরাজগঞ্জে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইঁদুরনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে ফিরোজ আহমেদ (৩৩) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে দুপুরে উপজেলার কয়ড়া খামারপাড়া গ্রামের নিজ বাড়িতেই তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও অবস্থার অবনতি হলে পরে বগুড়ায় স্থানান্তর করা হয়। সেখানে রাতেই মৃত্যু হয় ফিরোজের।
নিহত ফিরোজ আহমেদ কয়ড়া ইউনিয়ন শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কয়ড়া খামারপাড়া গ্রামের জমসের আলীর ছেলে। স্থানীয়রা জানান, ফিরোজ ব্যবসা ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মঘাতী সিদ্ধান্ত নেন।
ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা জমসের আলী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ছেলের বউ আর দুই সন্তান—ওদের ভবিষ্যৎ এখন কীভাবে চলবে, কিছুই জানি না। কোন অভিমানে বাবাটা আমার বুক খালি করে চলে গেলো, আল্লাহই জানেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত