Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে গত বছর একটি সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়

২৬ বাংলা টিভি   08-Nov-2025   50

Photo

পঞ্চগড়ে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, কেউ কেউ বলছেন যে আগামী ১০-১৩ নভেম্বর নাকি বাংলাদেশ অচল করে দেবে। এ ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত গত বছর নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের যাদেরকে আমরা ফ্যাসিস্ট শক্তি বলি। সেই ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে। আমি বিশ্বাস করিনা যে এমন কিছু আর বাংলাদেশে করা সম্ভব যে আবার ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে। তিনি শনিবার বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পঞ্চগড় ১ আসনের অর্ন্তভূক্ত তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলা বিএনপি আয়োজিত পঞ্চগড় ১ আসনের অর্ন্তভূক্ত ২৩ টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সাথে আসন ভিত্তিক তৃণমূল প্রতিনিধি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, একটা স্বৈরাচার ব্যবস্থাকে চিরদিনের জন্য বিদায় করার জন্য কিন্তু এই এত রক্ত দিয়েছে এবং এত বছর ধরে সংগ্রাম করেছে। কাজেই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা গণতন্ত্রকামী হিসেবে, দেশ হিসেবে নিজেদেরকে সারা বিশ্বের সাথে পরিচিত করবো। কাজেই কোন অবস্থাতেই আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে কেউ বন্ধ করতে পারবে বলে আমি ইনশাল্লাহ বিশ্বাস করিনা।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি এবার পারবে ইনশাল্লাহ। এবার আমাদের প্রচারণাতে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। পঞ্চগড়ের চা শ্রমিকদের জন্য কাজ করছি। চা চাষীরা ৫ তারিখের আগে চায়ের দাম পেত না এখন পাচ্ছে। আমরা পঞ্চগড়ে একটি বেসরকারি মেডিকেল কলেজ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের ঐক্য ও সক্রিয়তা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ব্যারিস্টার নওফল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আব্দুল মজিদ, সাবেক মহিলা সংসদ সদস্য এ্যাড. রিনা পারভীন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পঞ্চগড় ১ আসনের ২৩ টি ইউনিয়নের বিএনপি ও মহিলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক গণ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত