সারা বাংলা খুলনা যশোর
বাগআঁচড়ায় প্রবীনদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি
২৬ বাংলা টিভি 08-Nov-2025 42
বাগআঁচড়ায় প্রবীনদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি
আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রচারণায় নেমেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে প্রবীণ ভোটারদের সাথে এক মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ এইচ এম আসাদুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সহ সভাপতি শাহানুর রহমান শাওন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবীণ ভোটাররা।
news@26banglatv.com