Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

জনস্রোতে ভাসল ঝিনাইদহ! উজির আলী মাঠ থেকে জনস্রোত আছড়ে পড়ল রাজপথে!

২৬ বাংলা টিভি   08-Nov-2025   52

Photo

জনস্রোতে ভাসল ঝিনাইদহ! উজির আলী মাঠ থেকে জনস্রোত আছড়ে পড়ল রাজপথে!


ঝিনাইদহ প্রতিনিধিঃ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সকালে ঝিনাইদহ শহর দেখল এক অভাবনীয় জনসমাবেশ! জেলা বিএনপি সভাপতি এডভোকেট এমএ মজিদের নেতৃত্বে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে যখন বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হলো, তখন শুধু একটি প্রশ্নই সবার মনে—এত মানুষ এলো কোত্থেকে!

সকাল থেকেই শহর পরিণত হয়েছিল মানব-সাগরে। গ্রাম-গঞ্জ এবং দূর-দূরান্তের ইউনিয়ন থেকে আসা বিএনপি নেতাকর্মীদের খণ্ড খণ্ড র‍্যালিগুলো যখন মূল স্রোতে মিশে গেল, তখন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো আক্ষরিক অর্থেই জনস্রোতে ভেসে গেল। প্রতিটি মোড়ে মোড়ে ছিল নেতাকর্মীদের বাঁধভাঙা ভিড়। এই র‍্যালি দেখে সাধারণ মানুষ বলাবলি করছে, "এই দৃশ্য বহুদিন দেখেনি ঝিনাইদহ!"

'ধানের শীষ' প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক!

র‍্যালিটি শেষ হয় স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ সমাবেশের মাধ্যমে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শীর্ষ নেতারা, যাদের বক্তব্যে ছিল আগামী দিনের রাজনীতির স্পষ্ট বার্তা।

অ্যাডভোকেট এমএ মজিদ (সভাপতি) ও জাহিদুজ্জামান মনা (সাধারণ সম্পাদক) সহ সিনিয়র নেতারা বিপ্লব ও জাতীয় সংহতি দিবসের গভীর তাৎপর্য তুলে ধরেন।

 বক্তারা জোর গলায় আহ্বান জানান, আগামী নির্বাচনে দলের সকল স্তরের নেতাকর্মীকে অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশ থেকে একটাই স্লোগান—ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে।

 মুহূর্তের মধ্যে কিভাবে জনসমুদ্রে পরিণত হলো ঝিনাইদহ!

এই মেগা ইভেন্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শহর ঘুরে আসা একজন সাংবাদিকের মন্তব্য, "এই র‍্যালি দেখিয়ে দিল, তৃণমূলের শক্তি কতটা মজবুত।

 নেতাকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।"

এই জনসমাবেশ ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে যে নতুন বার্তা দিল, তা আগামী নির্বাচনের আগে জেলা বিএনপির মনোবলকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত