Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

নদীতে জাল ফেলা নিয়ে সংঘর্ষে জেলে নিহত

২৬ বাংলা টিভি   07-Nov-2025   66

Photo

নদীতে জাল ফেলা নিয়ে সংঘর্ষে জেলে নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে জাল ফেলা নিয়ে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিমল ওরফে তেতুল হাওলদার (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার গোহালা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত তেতুল হাওলদার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হাওলদারপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে আকাশ হাওলদার জানান, শুক্রবার ভোররাত তিনটার দিকে গোহালা নদীতে একই স্থানে জাল ফেলাকে কেন্দ্র করে তার বাবা তেতুল হাওলদারের সঙ্গে প্রতিবেশী হরেন হাওলদার, প্রবাস হাওলদার ও রিপন হাওলদারের বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই তর্ক থেকে শুরু হয় ধস্তাধস্তি ও মারামারি। এ সময় তেতুল হাওলদারের মাথায় আঘাত লাগে এবং তিনি নদীতেই জ্ঞান হারান।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও কিছুক্ষণ পর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় নিহতের এক ভাতিজা আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত