Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত

২৬ বাংলা টিভি   07-Nov-2025   52

Photo

শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত


বেনাপোল  প্রতিনিধি : বিভিন্ন আয়োজনে যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির'র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র দখল নিয়ে সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর এদেশের আপামর জনসাধারণ দেশ রক্ষায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টমেন্টে আটকে রেখেছিলেন। ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে ফিরিয়ে আনেন। সেই থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছে। আজকের দিনটিকে দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আওয়ামী লীগ সরকার বাকশালি কায়দায় দেশ চালাচ্ছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যকে একদল পথভ্রষ্ট সেনা হত্যা করেছিলেন। তখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন খন্দকার মোস্তাক। দেশ যখন অন্ধকারে নিমজ্জিত সে সময় এদেশের দায়িত্ব নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশ ছিল তলাবিহীন ঝুড়ির মতো।  জিয়াউর রহমান দায়িত্ব নেয়ার পর দেশটাকে ধীরে ধীরে উন্নয়নের দিকে নিয়ে যান। তিনি ইরি ধান এনে এদেশের মানুষের খাদ্যের যোগান দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, যশোর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে,    সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট  মোস্তফা কামাল মিন্টু,সহ সভাপতি আহমেদ আলী শাহিন,যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ,যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সদ্দার, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের,
 

বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ন আহবায়ক মোন্তাসিম বিল্লাহ সাগর সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মীর আলম, সেচ্ছাসেবক দলে আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা,ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খাঁন, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ এগারো টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক বৃন্দ। #


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত