সারা বাংলা খুলনা যশোর
হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
২৬ বাংলা টিভি 07-Nov-2025 50
হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন ও বাংলাদেশ তাহলে হাদিস যুব সংঘ যশোর জেলা শাখা। আজ জুম্মার নামাজ শেষে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আহলে হাদীছ যশোর জেলা শাখার সভাপতি খলিলুর রহমান, আহলে হাদীছ যুব সংঘের সভাপতি মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, আহলে হাদীছ যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে চার কোটি আলেম-উলামা আছেন। এসব আলেম-ওলামা এবং সাধারণ মানুষ ইসকনের বৌদ্ধত্য পূর্ণ আচরণমেনে নেবে না। তারা দেশের ভিতর রাজনীতি করে এবং যত গোলযোগ হয়। তার পিছনে রয়েছে ইসকন।
news@26banglatv.com