Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

সাঁথিয়ায় সাইয়েদ আবদুল্লাহর সমর্থকদের উদ্যোগে এক অভিনব অটোভ্যান রোড-শো

২৬ বাংলা টিভি   06-Nov-2025   99

Photo

সাঁথিয়ায় সাইয়েদ আবদুল্লাহর সমর্থকদের উদ্যোগে এক অভিনব অটোভ্যান রোড-শো


পাবনা উত্তর প্রতিনিধি :

 তারেক রহমানের দেশে  আগমন উপলক্ষে পাবনা ০১ (সাঁথিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদ আব্দুল্লাহ্'র সমর্থক বৃন্দের ধানের শীষের অভিনব প্রচারণায় অটোভ্যান শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়াতে সাইয়েদ আবদুল্লাহ এর সমর্থকদের উদ্যোগে এ অভিনব অটোভ্যান রোড-শো অনুষ্ঠিত হয়।

জানাগেছে, তারেক রহমানের দেশের ফেরার সময় ঘনিয়ে আসছে প্রায়, সেই উপলক্ষ্যকে সামনে রেখে এলাকাবাসীর মাঝে হঠাৎ অত্যন্ত আশা জাগানিয়া উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

আর তাই উপজেলার আফতাবনগর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে একটি বিশাল অটোরিকশা র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক এবং বেশ কয়েকটা গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আফতাবনগর ছেঁচানিয়া এলাকায় এসে শেষ হয়।

এসময় কয়েকশত অটোভ্যান, বাইক নিয়ে সুশৃংখলভাবে একটা লাইন করে এই রোডশো-টি অনুষ্ঠিত হয়। এতে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিলো এই রোড শো-তে বিপুল পরিমাণে নারী সদস্যদের অংশগ্রহণ। এ ছাড়াও কৃষক, তাঁতি, জেলে, ব্যবসায়ী থেকে শুরু করে মুসলমান-হিন্দু ধর্মবর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। আর তরুণরা ছিলো সবচেয়ে বেশি উচ্ছ্বসিত। কয়েকহাজার মানুষের উপস্থিতিতে আজকের এই র‍্যালিটা এলাকার রাজনীতিটা ভিন্ন এক মাত্রা যুক্ত করেছে বলে স্থানীয় ভোটাররা। র‌্যালীতে আর একটি আকর্ষণীয় ছিল তা হলো “বাতাসে বহিছে নব আশার গান দেশের মাটিতে ফিরছে তারেক রহমান" — এই থিমের ব্যানারে প্রোগ্রামটা ডিজাইন করা হয়।

৬৮, পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইয়েদ আবদুল্লাহ এর দিকনির্দেশনায় বিএনপির অনেকগুলো গুরুত্বপূর্ণ পলিসির বার্তাবহনকারী প্ল্যাকার্ড দেখা যায় সমর্থকদের হাতে হাতে। কৃষকদের হাতে কৃষক কার্ড, নারীদের হাতে ফ্যামিলি কার্ডের প্ল্যাকার্ড বিশেষ আকর্ষণ তৈরী করে সবার ভেতর।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত