Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের গোবরা বাজারে আগুন লেগে ৩০ লাখ টাকার ক্ষতি

২৬ বাংলা টিভি   06-Nov-2025   60

Photo

নড়াইলের গোবরা বাজারে আগুন লেগে ৩০ লাখ টাকার ক্ষতি


নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলার গোবরা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকানপুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অগ্নিদগ্ধ এক দোকানীকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬নভেম্বর) ভোরে উপজেলার গোবরা বাজারের তিনটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সাইফুল ইসলাম গোবরা বাজারের মুদিব্যবসায়ী।

ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকেরা জানান, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত  হয়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন টেরপেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

নড়াইলের গোবরা বাজারে  আগুন লেগে ৩০ লাখ টাকার ক্ষতি

এ দিকে দোকান থেকে মালামাল বের করার সময়এক মুদি দোকানী সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক পুড়ে গেছে।ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগি ব্যবসায়ীরা।

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মাসুদ রানা জানান, বিদ্যুতের শটসার্কিট থেকেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত