Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

পটুয়াখালী গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা,মেলা চলবে ৫ দিন

২৬ বাংলা টিভি   05-Nov-2025   63

Photo

পটুয়াখালী গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা,মেলা চলবে ৫ দিন


স্টাফ রিপোর্টার: গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্যদিয়ে পটুয়াখালী কুয়াকাটায় শেষ হয়েছে রাসপূজা। বুধবার ভোর সাড়ে ৫ টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় এ গঙ্গাস্নান সম্পন্ন করে  হিন্দুধর্মালম্বীরা। এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অপর্ন করে সনাতনী নারীরা। এসময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতে  উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সমুদ্র সৈকত এলাকা। অনেকে প্রায়ঃশ্চিত ও পিন্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন। পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রি সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে ৫ দিনব্যাপী চলবে রাসমেলা। আগত পূন্যার্থীদের নিরাপত্তায় মাঠে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা ছিলো।

এছাড়াও এ বছর রাঙ্গাবালী উপজেলা চর হেয়ার নতুন পর্যটক হিসেবে টুরিস্ট চাহিদার থাকায় সেখানেও রাসপূজা আয়োজ করা হয় প্রায় হাজার এর উপরে দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতে পূজাঅর্চনা শেষ হয়, এস্থানিয় যুবসমাজ চরমোন্তাজ পুলিশ ফারি থেকে যথার্থ নিরাপত্তার ব্যাবস্থা ছিলো চোখে পরার মত।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত