Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতিকে মারধর ও গাড়ী ভাংচুর

২৬ বাংলা টিভি   05-Nov-2025   55

Photo

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতিকে মারধর ও গাড়ী ভাংচুর


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতি শামিম হোসেন মোল্লাকে মারধর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেসময় ভাংচুর করা হয় শামিম মোল্লার ব্যবহৃত গাড়ীটি। বুধবার দুপুরে ঝিনাইদহ এলজিইডি অফিসে এই গণধোলাইয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
পুলিশ জানায়, দুপুরের দিকে যুবলীগ নেতা শামিম হোসেন মোল্লা তার প্রাইভেটকারযোগে ঝিনাইদহ এলজিইডি অফিসে যায়। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা তার প্রাইভেটকার ভাংচুরসহ গণধোলাই দেয়। সেসময় খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শামিম হোসেন মোল্লা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং এখনও সক্রীয় বলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভিযোগ।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত