Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা মাদারীপুর

মাদারীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মনোনয়ন স্থগিত

২৬ বাংলা টিভি   04-Nov-2025   67

Photo

মাদারীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মনোনয়ন স্থগিত


শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: 

বিএনপি মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গতকাল (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। মাদারীপুর-১ আসনের জন্য প্রথমে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হলেও অনিবার্য কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে মনোনয়ন ঘোষণার পর মাদারীপুর-১ আসনে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলুর সমর্থকরা এই প্রতিক্রিয়া দেখান।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত