Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কুড়িগ্রামে ঝুলন্ত বীরমুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

২৬ বাংলা টিভি   03-Nov-2025   74

Photo

কুড়িগ্রামে ঝুলন্ত বীরমুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারে অশান্তি ও ঋনের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীরমুক্তিযোদ্ধা  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ফুলবাড়ী থানা পুলিশ খবর পেয়ে সোমবার বীরমুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড়  ইউনিয়নের নগরাজপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত ফজলে রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘ দিন ধরে ঋনের চাপ ও পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি দেখা দেয়। এক পর্যায়ে তিনি পরিবারের অজান্তে রবিবার সকালে নিজ বসত বাড়ির টয়লেটের ভেতর বাঁশের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ীর লোকজন টয়লেটে যাওয়ার সময় তার ঝলন্ত মরদেহ দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে  বীরমুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান জানান, এক দিকে পারিবারিক অশান্তি অন্য দিকে ঋনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে শুনেছি। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, বীরমুক্তিযোদ্ধার মরদেহ ময়না তদন্ত শেষে সোমবার দুপুরে তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান নিহত বীরমুক্তিযোদ্ধা পারিবারিক অশান্তি ও ঋনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত