সারা বাংলা বরিশাল পটুয়াখালী
পটুয়াখালীতে এনসিপির সমন্বয় সভা জোট গঠন নিয়ে যে কথাবার্তা হচ্ছে এর কোনো বাস্তবতা নেই-হাসনাত আব্দুল্লাহ
২৬ বাংলা টিভি 02-Nov-2025 67
পটুয়াখালীতে এনসিপির সমন্বয় সভা জোট গঠন নিয়ে যে কথাবার্তা হচ্ছে এর কোনো বাস্তবতা নেই-হাসনাত আব্দুল্লাহ
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘কেউ কেউ বলে আমরা জামায়াত, আবার কেউ কেউ বলে আমরা বিএনপির। তার মানে আমরা ঠিক মতই আছি। এক সময় শুনেছি ডানপন্থীরা বলেছে আমরা বামপন্থী, আবার বামপন্থীরা আমাদের বলতো ডানপন্থী। তাই আমরা ঠিকভাবে আছি মধ্যপন্থী। আসলে আমরা বিএনপিরও না, জামায়াতও না। কখনও কখনও সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থান, কখনও কখনও বিএনপি আমাদের দিকে আসছে এ কারণে মনে হচ্ছে আমরা বিএনপি পন্থী। কখনও কখনও জামায়াত আমাদের সঙ্গে আসছে, আমরা অঅমাদের অবস্থান পরিবর্তন করিনি। আমাদের জোট, আমরা কাদেরকে আমাদের জোটে নিবো এটা নির্ধারণ করবে কারা সংস্কারের পক্ষে আছে। কারা এই চব্বিশ পরবর্তিতে জনআকাঙ্কা তৈরি হয়েছে, সেটার আলোকে যারা বাংলাদেশ গড়তে চায় আমরা তাঁদেরকে সঙ্গে নিয়ে পরবর্তি বাংলাদেশ বির্নিমান করবো। তাই জোট গঠন নিয়ে যে কথাবার্তা হচ্ছে এর কোনো বাস্তবতা নেই। শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের জেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তাদের দায় আমরা দিবো কেন ? আমরা তো শুরু থেকেই বলে আসছি আপনি জরিনাকে দেন কিংবা সখিনাকে দেন সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় কি আছে আমরা আগে সেটা দেখতে চাই। তা না হলে আমরা স্বাক্ষর করবো না, অঅমরা স্বাক্ষর করিনি। কিন্তু যারা স্বাক্ষর করেছেন তাদের সঙ্গে এ দায় আমরা দিবে কেন ?
তিনি বলেন, ‘গণভোট হচ্ছে সংস্কার বাস্তবায়নের একটি প্রক্রিয়া। এটি বাস্তবায়ন করতে অতি দ্রæত প্রধান উপদেষ্টার আদেশ জারি করতে হবে। কিন্তু অনেকে এ আদেশ নাকি চুপ্পুর হাত থেকে নিতে চায়। যাদের অধীনে দুই হাজার শহীদ হয়েছে, এত মানুষ আহত হয়েছে, অথচ এখন আবার জুলাই বিপ্লবের সার্টিফিকেট নিতে যেতে হবে চুপ্পুর কাছে ? এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। চুপ্পুর কাছ থেকে যদি জুলাই অভ্যুত্থানদের সার্টিফিকেট নিতে হয় তাহলে আমাদের সবাইকে এক সঙ্গে বিষ খেয়ে মরে যাওয়াই ভালো।
এনসিপির পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব জহিরুল মুসার সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন, এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
news@26banglatv.com