Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা ৬ নং ইউনিয়নের দাঁতপুর গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   02-Nov-2025   54

Photo

কালীগঞ্জ উপজেলা ৬ নং ইউনিয়নের দাঁতপুর গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং   ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাঁতপুর  গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক চারবারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু।

প্রধান অতিথি মুর্শিদা জামান বেল্টু তাঁর বক্তব্যে বলেন,

কালীগঞ্জ উপজেলা ৬ নং ইউনিয়নের দাঁতপুর গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর। তৃণমূলের নারীরাই বিএনপির শক্তি, এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মূল ভিত্তি হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন; জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম স্বপন; উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফুন্নু; পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান; ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, আব্দুর রইচ, আব্দুল আজিজ ও মমিন হোসেন প্রমুখ।

কালীগঞ্জ উপজেলা ৬ নং ইউনিয়নের দাঁতপুর গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, বাবলুর রশিদ, মনতাজ, আখতার হোসেন, পৌর বিএনপি নেতা ও সাবেক এমপির ভাইপো সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, মিরু খা, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম মন্টু, তাইজেল ও হানেফ হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুব নেতা নাজমুল হোসেন, উপজেলা যুবদলের অন্যতম সংগঠক আশরাফুল ইসলাম শান্তি, পৌর বিএনপি নেতা মুক্তার হোসেন, যুব নেতা সাগর, ফরিদ, মুজাম, আলমগীর, কাঞ্চন, আব্দুর রহমান, লিটনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরাফাত রহমান কোকো ইউনিটের নেতাকর্মীরা।

কালীগঞ্জ উপজেলা ৬ নং ইউনিয়নের দাঁতপুর গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত