Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর ২৫০ শয্যা হাপাতালের বর্হিবিভাগে রোগীর ব্যাগ ছিনতাই করার সময় মহিলা চোর আটক

২৬ বাংলা টিভি   02-Nov-2025   64

Photo

যশোর ২৫০ শয্যা হাপাতালের বর্হিবিভাগে রোগীর ব্যাগ ছিনতাই করার সময় মহিলা চোর আটক


স্টাফ রিপোর্টার।। 

যশোর ২৫০ শয্যা হাসপাতালের বর্হিবিভাগে রোগীর ব্যাগ ছিনতাই করার সময় এক মহিলা চোর হাতে নাতে আটক হয়েছে। জান্নাতি খাতুন নামে ওই চোরকে কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জান্নাতির বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের হাসানের স্ত্রী। বর্তমানে তারা স্বামী ও স্ত্রী মিলে যশোর সদর উপজেলার রুপদিয়া চাউলিয়া গ্রামে বসবাস করেন।

কোতয়ালি থানার এস আই মোঃ আনিছুর রহমান জানিয়েছেন, আজ রোববার বেলা ১১ টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের ( সিসিইউ) নিচ তলায় মেডিসন বর্হিবিভাগের সামনে থেকে ২ জন নারী রোগীর টাকার ব্যাগ হাতিয়ে নেয়। সর্বশেষ চিকিৎসা নিতে আসা সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ হাসান আলীর স্ত্রী  সাথী নামে এক রোগীর ব্যাগ হাতিয়ে নেয়ার পর লোকজন চোর জান্নতিকে হাতে নাতে ধরে ফেলে এবং হাসপাতালে টহলরত পুলিশ সদস্য মোঃ সোহেল রানাকে সংবাদ দেন। তখন ওই পুলিশ সদস্য তাকে আটক করার পর কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।  সাথী জানিয়েছেন, রোগীর ভীড়ের ভেতর ওই মহিলা তার কাছ থেকে কৌশলে ব্যাগ ছিনিয়ে নিয়েছে। পরে

পুলিশের মহিলা সদস্য দিয়ে তার দেহে তল্লাশী চালিয়ে টাকার ৩ টি ছোট ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে। পুলিশ

 ওই ৩টি ব্যাগে ২ হাজার ১০৪ টাকা ছিল। টাকাগুলো বিভিন্ন রোগীর কাছ থেকে চোর জান্নাতি হাতিয়ে নিয়েছে বলে জান্নাতি স্বীকার করেছে।

এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ওই মহিলা চোরকে আটক করেছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত