Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

ন্যায্য মূল্য দাবিতে আন্দোলনে সিরাজগঞ্জের দুধ খামারিরা, মিল্কভিটায় সরবরাহ বন্ধ

২৬ বাংলা টিভি   02-Nov-2025   48

Photo

ন্যায্য মূল্য দাবিতে আন্দোলনে সিরাজগঞ্জের দুধ খামারিরা, মিল্কভিটায় সরবরাহ বন্ধ


 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
দুধের ন্যায্য মূল্যসহ ৬ দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমবায়ভুক্ত খামারিরা।
রোববার (২ নভেম্বর) সকাল থেকে তারা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করলেও মিল্কভিটায় তা সরবরাহ করেননি। উৎপাদিত দুধ আপাতত স্থানীয় ঘোষ ও মিষ্টির দোকানিদের কাছে বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, “গো-খাদ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু মিল্কভিটা সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি। এখন তারা প্রতি লিটার দুধের দাম দিচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। এতে খরচই ওঠে না। আমরা দাবি জানিয়েছি যেন দাম ৬০ টাকা করা হয়।”
তিনি আরও জানান, দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই তারা এই কর্মসূচি নিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন জানান, উপজেলায় ছোট-বড় মিলে প্রায় ৩০ হাজার গো-খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। সমবায় সমিতির মাধ্যমে দুধ মিল্কভিটা, অন্যান্য দুগ্ধপ্রতিষ্ঠান ও স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করা হয়।
আন্দোলনের বিষয়ে মিল্কভিটা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, কয়েকটি সমবায় সমিতি সীমিত পরিসরে এখনও মিল্কভিটায় দুধ সরবরাহ করছে।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত